সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:৪১:৫৮ |

দীর্ঘ চার মাস পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন। সোমবার (৫ মে) কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন তিনি। একইসঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্যটি নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারে আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী ৫ মে সোমবার বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। সময় চূড়ান্ত হবার পরে জানানো হবে। দেশে ফেরার পথে বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও থাকছেন তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..