✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সন্ধ্যায় বিএনপির যৌথ সভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:৩২:২৬ |

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে। শনিবার (৩ মে) দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৩ মে ২০২৫ শনিবার বাদ মাগরিব ৬টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে। দলটির যৌথ এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথ সভায় দলটির অঙ্গ সংগঠন ও সমমনা বাকি দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধারনা করা হচ্ছে। যেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের করিডর দেওয়ার প্রসঙ্গ প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..