✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টিকটককে ৭২৯৬ কোটি টাকা জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০২, | ১১:৩৪:১২ |

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জনপ্রিয় অ্যাপটিকে ৫৩ কোটি ইউরো জরিমানা করেছে (বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ২৯৬ কোটি টাকার সমান)। দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, ইউরোপীয় ব্যবহারকারীদের যেসব তথ্য চীনে পাঠানো হচ্ছে, সেসব তথ্যে চীনা সরকার প্রবেশ বা ব্যবহার কবে না এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় টিকটককে এই বিশাল অঙ্কের জরিমানা করেছে আইরিশ নজরদারি সংস্থা ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

সংস্থাটি জানিয়েছে, তারা চীনের মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপটি সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে বলে দেখতে পেয়েছে। চীনে পাঠানো ইইএ ব্যবহারকারীর ডেটা দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষিত থাকবে কিনা তা প্রতিষ্ঠানটি বিবেচনা করেনি।

এই কমিশন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলজুড়ে টিকটকের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, যার মধ্যে ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন ও নরওয়ে অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..