✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০২, | ১১:২৮:৪৬ |

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আশা করি, নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন।

তারেক রহমান বলেন, সুকৌশলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যেন নির্বাচন নিয়ে কথা বলা না যায়। চলমান সংস্কার করতে গিয়ে যদি নির্বাচনের দাবিকে অবজ্ঞা করা হয়, তাহলে সংস্কারের কোনো মানে নেই।

মানবিক করিডোরের বিষয়ে তিনি বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হলে পলাতকদের পুনর্বাসন করতে সহায়তা করবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..