সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০২, | ১১:২৫:৫৪ |

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়াও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৫৮ দশমিক ৭৮ ডলার হয়েছে। খবর: রয়টার্সের।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়।

এপ্রিলে ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন। মূলত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমার ইঙ্গিত এবং ওপেক প্লাসের বৈঠককে সামনে রেখে তেলের দাম পতনের দিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..