✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০১, | ১১:২০:৩৭ |

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাক্রমে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি এই কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর, কার্যকরী সভাপতি করা হয়েছে সংগীতশিল্পী রফিকুল আলমকে। অভিনেত্রী ফাল্গুনী হামিদকে সাধারণ সম্পাদক করে কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ সরকার রানাকে।

পুনর্গঠিত কমিটির বিষয়ে অসীম কুমার এমপি বলেন, আমরা চেষ্টা করেছি সকল সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃঙ্খল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা, বঙ্গবন্ধু কন্যা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..