✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৬, | ১১:২০:৩৬ |

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ চলছে।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার’ অভিযোগে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে। এনসিপি এই দাবি আদায়ে রাজপথে আছে এবং থাকবে।

এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। বিকেল ৩টার কিছু আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল এসে সমাবেশে যোগ দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..