✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ, আশঙ্কাজনক একজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৬, | ১১:১২:৪১ |

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

গুলিবিদ্ধদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। ভর্তিদের মধ্যে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, গতকাল রাত ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে এলাকায় গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সবাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারী।

তাদের দাবি, দলের আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এ হামলা চালিয়েছে। তবে গোলাগুলি কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..