সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘আতঙ্ক’ রাশিয়ার প্রধান অস্ত্র: জেলেনস্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-৩১, | ১১:০৮:৪৩ |

যুদ্ধের এ মুহূর্তে ‘আতঙ্ক’ হলো রাশিয়ার প্রধান অস্ত্র বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

শনিবার দোনেৎস্কেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে তীব্রতা দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দোনেৎস্কের বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দোনেৎস্কের গভর্নর জানান, রুশ হামলায় ছয় বেসামরিক লোক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

দোনেৎস্ক থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে দোনেৎস্ক অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে। দয়া করে সরে যান।

তিনি আরও বলেন, সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এখন দোনেৎস্ক থেকে যত মানুষ সরে যাবে রাশিয়ার সেনারা তত কম মানুষকে হত্যা করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা রাশিয়া না। আমরা সর্বোচ্চ সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করব এবং রাশিয়ার আতঙ্ক কমিয়ে দেব।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..