সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইয়েমেনে বিদ্রোহীদের হামলায় ৩০ সেনা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ১০:২২:০২ |

ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। সৌদি নেতৃতাধীন ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সেনা কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

আজ রোববার আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদো্রহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সাল থেকে দেশটিতে হুতি বিদো্রহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি জোটের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..