✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গবেষণায় তথ্য: ওমিক্রন মৃদু, ফুসফুসে ছড়ায় না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৪, | ১৯:২৮:১১ |

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অতি সংক্রামক। দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। কিন্তু এর সংক্রমণ কতটুকু মারাত্মক তা এখনো নির্ধারিত হয়নি। গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন স্থানে। প্রাথমিকভাবে গবেষকরা দাবি করছেন, ওমিক্রনের কারণে মৃদু সংক্রমণ হয়। তবে অন্যান্য ধরনগুলোর তুলনায় খুব দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এটি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওমিক্রন নিয়ে চলমান গবেষণাগুলো এখনো প্রকাশিত হয়নি। গবেষকরা পরীক্ষা করে দেখছেন এই ধরনে আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি আসলে কতোটা মারাত্মক। ল্যাবে ইঁদুর ও হ্যামেস্টারের ফুসফুসে ওমিক্রনের প্রভাবের ওপর পর্যালোচনা করে ফলাফল পাওয়া যাবে।

হংকং ইউনিভার্সিটির একদল গবেষক ওমিক্রন নিয়ে করা গবেষণার খসড়া প্রকাশ করেছেন। যা এখনো আন্তর্জাতিক মহলে পর্যালোচনা করা হয়নি।

এই গবেষণায় বলা হয়, শ্বাসনালীতে করোনার ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন ৭০ গুণ বেশি রূপান্তর হয়। কিন্তু ফুসফুসে এই ধরনটি তেমন সংক্রমণ ঘটাতে পারে না। করলেও খুব ধীরগতিতে।

গবেষকদের মতে, শুরুর দিকে ছড়িয়ে পরা করোনাভাইরাসের তুলনায় ওমিক্রন ফুসফুসে সংক্রমণ সৃষ্টির ক্ষেত্রে অনেক ধীরগতির। অন্তত ১০ গুণ ধীরগতি হবে। এতেই বুঝা যায় ওমিক্রনের সংক্রমণ মৃদু।

এই গবেষণার নেতৃত্বে থাকা ডক্টর মাইকেল চ্যান বলেন, করোনাভাইরাস মহামারি শুরু পর থেকেই আমরা দেখেছি যে, ভাইরাসটি ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করার পরেই মারাত্মক মৃত্যুঝুঁকি সৃষ্টি হয়। সংক্রমণ ফুসফুসে না হয়ে শ্বাসনালীর উপরের অংশে হলে ঝুঁকি অনেক কম থাকে। ওমিক্রনের ক্ষেত্রে আমরা দেখলাম, শ্বাসনালীর ওপরের অংশে সংক্রমণ হয়। ফুসফুসে এই ধরণ সংক্রমণ ঘটাতে অনেক সময় নেয়। তবে প্রাপ্ত ফলাফল দেখে আমাদের নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। কারণ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে বিপদ যেকোনো ভাবেই আসতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

ফুসফুসে না হয়ে শ্বাসনালীর ওপরের অংশে ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে গবেষণা করেছে স্কটল্যান্ডের একদল গবেষক। এতে বলা হয়, ফুসফুসে এক ধরনের প্রোটিন কোষ থাকে। যার নাম টিএমপিআরএসএস২। অতীতে এই প্রোটিনের মাধ্যমেই করোনাভাইরাস ফুসফুসে সংক্রমণ ঘটিয়েছে। কিন্তু ওমিক্রন টিএমপিআরএসএস২’র ভেতরে প্রবেশ করে সংক্রমন সৃষ্টি করতে পারছে না। যার কারণে করোনার এই ধরনটি ফুসফুসে অন্যান্য ধরনের তুলনায় তেমন প্রভাব ফেলতে অক্ষম হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..