সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মহামারীর কেন্দ্রবিন্দু ইউরোপ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৪, | ১৫:৩৫:০২ |

করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ।

এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গতকাল শুক্রবার ডব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস এক অনলাইন সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।

ডব্লিউএইচও’র প্রধান বলেন, ইউরোপ এখন মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে’।

তিনি বলেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়। চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন মহামারী আকার ধারণ করেছে। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন।

প্রসঙ্গত, ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..