✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচনের বৈধতা ও সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে: জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৫, | ১২:১৪:৫৯ |

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায়নি। আপনারা কি জোর করে তাদের ওপর নির্বাচন চাপিয়ে দেবেন? তিনটা নির্বাচন আয়োজনের সুযোগ পেয়েছিলেন তবুও তারা হাতছাড়া করলেন কেন?

তারা নির্বাচনে বিশ্বাসী এই কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না। সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের ওপরে জুলুম হবে।

প্রসঙ্গত, তৃতীয় মেয়াদে জামায়াতের আমীর নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..