সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জেমস ওয়েব টেলিস্কোপে বিগ ব্যাংয়ের ছবি পাওয়া যাবে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২৫, | ১১:২৬:২৫ |

নাসা প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর আগের গ্যালাক্সির ছবি প্রকাশ করে বিশ্বের মানুষকে চমকে দিয়েছে। এর আগে নাসা বেশ কিছু টেলিস্কোপ মহাশূন্যে পাঠিয়ে দূরবর্তী অনেক গ্যালাক্সির ছবি ধারণ করেছে। তবে সেগুলো হয়তো ৩০-৪০ কোটি বছর আগে সৃষ্ট গ্যালাক্সি। তার মধ্যে চমক ছিল। মানুষ এখন মহাজগতের আরও অনেক তথ্য জানার সম্ভাবনা দেখছে।

এখন মানুষ ভাবছে, প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর আগের মহাকাশের কোনো গ্যালাক্সির ছবি ধারণ করা যদি সম্ভব হয়, তাহলে এই মহাজগতের সৃষ্টির সূচনালগ্নেরও একটি চিত্র হয়তো তুলে ধরা সম্ভব হবে। কারণ, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, বিগ ব্যাংয়ের মাধ্যমে প্রায় ১ হাজার ৩৮০ কোটি বছর আগে এই মহাবিশ্বের সূচনা ঘটেছিল। এখন ১ হাজার ৩০০ কোটি বছর আগের ছবি এসে গেছে। তাহলে আর মাত্র কয়েক কোটি বছর আগের মহাজগতের ছবি পাওয়া তো সময়ের ব্যাপারমাত্র।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন, আরও আগের কোনো গ্যালাক্সির সৃষ্টি-মুহূর্তের ছবি জেমস ওয়েব টেলিস্কোপে হয়তো ধরা পড়বে, কিন্তু বিগ ব্যাংয়ের সূচনালগ্নের ছবি তোলা সম্ভব হবে না। কেন? সেটাই বলছি। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের সায়েন্স টাইমসে এ বিষয়ে একটি বিস্তৃত লেখা ছাপা হয়েছে। কেনেথ চ্যাংগের সংক্ষিপ্ত লেখাটি ১৯ জুলাই দ্য নিউইয়র্ক টাইমসের অনলাইনে প্রকাশিত হয়েছে। কী বলছেন বিজ্ঞানীরা?

বিগ ব্যাংয়ের বিভিন্ন বৈশিষ্ট্য মহাকাশবিজ্ঞানীরা আগেও বিভিন্ন সময়ে ব্যাখ্যা করেছেন। নাসার কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যাংক মিশন এ বিষয়ে অনেক তথ্য বিশ্লেষণ করেছে। ফলে বিগ ব্যাংয়ের অনেক বিষয়ই জানা গেছে। যদি তা-ই হয়, তাহলে বিগ ব্যাংয়ের ছবি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কেন ধারণ করতে পারবে না?এর প্রধান কারণ হলো, জেমস ওয়েব টেলিস্কোপ অসাধ্যসাধন করতে পারছে। কারণ এই টেলিস্কোপ দূরবর্তী গ্যালাক্সি থেকে বিচ্ছুরিত ইনফ্রারেড আলোকরশ্মি বেছে নিতে পারে।

কিন্তু কসমোলজিক্যাল পর্যবেক্ষণে দেখা গেছে, বিগ ব্যাংয়ের সময় বিচ্ছুরিত মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য ইনফ্রারেড আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক বড়। ফলে জেমস ওয়েব টেলিস্কোপে সেটা ধরা পড়বে না।

তাই বিগ ব্যাংয়ের চিত্র পাওয়ার জন্য হয়তো আমাদের আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। নতুন গুণসম্পন্ন টেলিস্কোপ হয়তো অনাগত ভবিষ্যতে এই অসাধ্যসাধন করবে।

লেখক: আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো এবং মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদক


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..