✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৫, | ১০:৫১:৩৭ |
নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই তারকা।
 
 
এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম। যেখানে তার মন্তব্যে উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব।
 
 
 
অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
 
কুসুম শিকদার বলেন, ‘কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমার এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না।’
 
 
 
নিজের এই সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করবো।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..