✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফের বিয়ে করলেন পূর্ণিমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২২, | ১০:৪৭:০৫ |

আবারও বিয়ে করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গত ২৭ মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পারিবারিক বিভিন্ন কারণে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় এ দম্পতি একসঙ্গে বসবাস করছেন।

বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘বিয়ের পরেই আমিসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনায় আক্রান্ত ছিলেন। এ জন্য বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।’

রবিন প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজের সূত্র ধরেই তার সঙ্গে পরিচয় হয়। তিন বছরের সম্পর্ক আমাদের। শুরুতে বন্ধুত্ব ছিল। পরে দুজনেই চিন্তা করে দেখলাম, একসঙ্গে সংসার করতে পারি। পরিবারকে জানাতেই তারা আমাদের মতামত গুরুত্ব দেন। বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবই পেয়েছি রবিনের মধ্যে। সেখান থেকেই মূলত সম্পর্ক মজবুত হয়।’

তিনি আরও জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

তিন বছর আগে ফাহাদের সঙ্গে পূর্ণিমার ডিভোর্স হয়। উমাইজা বর্তমানে তার মা পূর্ণিমার সঙ্গেই রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..