সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনা আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৩, | ১৫:১৯:৩৭ |
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। টেস্টে সোফির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় তিনি ও তার স্বামী জাস্টিন ট্রুডো ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।

কানাডার প্রধানমন্ত্রীর জনসংযোগ পরিচালক এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে সোফি গ্রেগরি ট্রুডো ভালো বোধ করছেন এবং তার লক্ষণগুলোও প্রকট নয়। স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাস্টিন ট্রুডোও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ না থাকায় এই সময়ে তার পরীক্ষা করা হবে না।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শে ট্রুডো পর্যবেক্ষণে রয়েছেন। এ কারণে তিনি বাসায় থেকেই প্রতিদিনের কার্যক্রম চালাবেন।

অটোয়ায় প্রাদেশিক নেতাদের সঙ্গে ট্রুডোর পূর্বনির্ধারিত বৈঠকও স্থগিত করা হয়েছে। তাদের সঙ্গে তিনি অনলাইনে আলোচনা করবেন। বিশ্ব নেতাদের সঙ্গে হতে যাওয়া কোভিড-১৯ কেবিনেট আলোচনায়ও অনলাইনের মাধ্যমে অংশ নেবেন ট্রুডো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..