✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বরিশালের সেই ইউএনও মুনিবুর রহমানকে বদলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৪, | ০৯:৫০:৪৭ |

বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের উপরে গুলির আদেশ দাতা সেই ইউএনও মুনিবুর রহমানকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এজিপি অনুবিভাগের অভ্যান্তরীন নিয়োগ শাখা থেকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১০ আগস্ট মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমে বদলি আদেশ জারি করা হলেও সেটি প্রকাশ পেয়েছে আজ মঙ্গলবার দুপুরে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ার সহকারী সচিব হিসেবে নিয়েগ দেওয়া হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার  মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম’কে বরিশাল থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়।

১৯ আগস্ট (বুধবার) দিবাগত রাতের বরিশাল সদর উপজেলার ইউএনও সরকারি বাসভবনে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের হামলা এবং সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে লক্ষ্য ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের গুলি বর্ষণে ঘটনার পর ইউএনও এবং ওসির বদলির প্রজ্ঞাপন প্রকাশ পায়।

বরিশাল জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, ইউএনও মুনিবর রহমানের বদলি তার ইচ্ছায় গত ১০ আগস্ট হয়েছে। কিন্তু সদর উপজেলার এসিল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তাকে কাজ চালিয়ে নিতে বলা হয়েছে। তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিলেই ইউএনও তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন। কাজেই ইউএনওর বদলি স্বাভাবিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..