✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আম্মা আই মিস ইউ ভেরি মাচ, এভ্রি সিঙ্গেল মোমেন্ট, ইন এভ্রি সিঙ্গেল ব্রেথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-০৯-১৯, | ১১:০১:৫২ |

আম্মা ওনার কথা রেখেছিলেন, আর কোনদিনও দেখা হয় নাই, উনিও স্বপ্নের দেশে উড়ে চলে গিয়েছিলেন আমার মাথায় শেষ হাতটা বুলিয়ে । আম্মা আই মিস ইউ ভেরি মাচ, এভ্রি সিঙ্গেল মোমেন্ট, ইন এভ্রি সিঙ্গেল ব্রেথ । আম্মার শেষ কথাটা আমার কানে আর ঢোকে নাই, আমার তখন ব্যস্ততা কতক্ষণে আম্মার ঘর থেকে বেরিয়ে আসবো । কতক্ষণে প্লেনে চড়ে বসবো সপ্নের দেশে উড়ে যাওয়ার জন্য ।
আম্মাঃ না আর দেখা হবেনা ।
আমিঃ কেন হবেনা আম্মা, অবশ্যই হবে, এইতো সামনের বছরই আসব ।
আর কি দেখা হবে?
২০১২ তে যখন শেষদিন আম্মাকে দেখতে আম্মার ১৫/১৩ তাজমহল রোডের বাসায় গিয়েছিলাম, আম্মা বলেছিলেনঃ
**
ওদের বাবা আছে, মা আছে, কত কথা বলার লোক আছে । একাধারে ৪/৫ ঘণ্টা কথা বলার মত কথা আছে । ওদের শান্তি বলার, অশান্তি বলার, সুখ বলার, অসুখ বলার লোক আছে, আমার আর কোন বলা নাই আর শোনাও নাই, শুধু একা নিরবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা আছে । নীরবতা আছে, পিনপতন নীরবতা ।
**
এখন যখন বাসায় একেবারে একা থাকি, আমার কোথাও ফোন করার থাকেনা, আমি কোথাও ফোন করিনা, আমার কাছেও কোন ফোন আসেনা । শুধু প্রফেশনাল দরকার ছাড়া আর কেউ আমাকে ফোন করেনা । আম্মার তাজমহল রোডের ফোন নম্বরটা আর ওঠেনা আমার ডিসপ্লেতে । কি শান্তি, তাইনা?
**
একসময় আম্মার যখন অসুস্থতা আরও বাড়লো, আম্মা শুনতেন না, তবুও ফোন করে কথা বলতে থাকতেন আমার সাথে । আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বলতেই থাকতেন । কাজের মেয়ে মনোয়ারা আমার কিছু কথা ওনার কানের কাছে খুব জোরে বলে বুঝিয়ে দিতো ।
আমি আর ফোন করতাম না, আম্মাই কয়দিন পরে আবার ফোন করতেন ।
আমি বলতামঃ করবনে আম্মা, তাড়াতাড়ি করবো ।
আগে আম্মা যখন ফোন করতেন আমি এক ধরনের বিরক্তি নিয়ে বলতাম “ইস আম্মার ফোন, কতক্ষণ যে কথা বলবেন আল্লাই জানে”। ফোন ধরার পর রাখার জন্য ব্যস্ত হয়ে যেতাম । এক সময় কোনরকম কথা শেষ করে রেখে দিতাম । আম্মা জিজ্ঞাসা করতেনঃ কবে ফোন করবা?

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..