সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঐশ্বরিয়ার ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২১, | ১২:১৯:৪৬ |

প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার প্রিয় পরিচালক মণিরত্নমের ‘পোন্নিয়্যান সেলভান’ ছবির মধ্য দিয়ে আবার তাকে দেখা যাবে রুপালি পর্দায়। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবিটির টিজার। আর টিজার প্রকাশের পর থেকেই স্বস্তিতে নেই পরিচালক। এরপরই যে মণিরত্নম ও এই ছবির অভিনেতা চিয়ান বিক্রমের বিরুদ্ধে আদালতে নোটিশ জারি করা হয়।

ভারতীয় সংবাদপত্র সূত্রে, সেলভান নামের এক আইনজীবী আদালতে অভিযোগ করেছেন। তার অভিযোগ, ছবিতে ইতিহাসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং চোল রাজবংশের ঐতিহ্য ও মর্যাদাকে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। এই আইনজীবীর বক্তব্য অনুয়ায়ী, ছবিতে অনেক দৃশ্যই ভুলভাবে দেখানো হয়েছে। চোল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েও আদিত্য কারিকালানের কপালে কোনো দিন তিলক দেখা যায়নি।

ছবির টিজারে এই চরিত্রে অভিনয় করা বিক্রমের কপালে তিলক দেখানো হয়েছে। এ ধরনের দৃশ্য চোল বংশকে অসম্মানিত করে।

শুধু তা-ই নয়, আদালতে এই আইনজীবী দাবি তুলেছেন, সারা দেশে ছবিটি মুক্তির আগে যেন বিশেষ স্ক্রিনিংয়ে ছবিটি দেখার ব্যবস্থা করে পরিচালক ও প্রযোজক সংস্থা। সেখানে দেখা হবে ছবিতে ইতিহাসের কোনো ভুল ব্যাখ্যা হয়েছে কি না। আর এই ব্যাপারে দায়িত্ব নেবেন ছবির নির্মাতারা। তবে এই আইনজীবী ছবি নিয়ে প্রশ্ন তুললেও, এ ব্যাপারে মুখ খোলেননি পরিচালক মণিরত্নম ও অভিনেতা বিক্রম।

মণিরত্নম বর্তমানে করোনায় আক্রান্ত। চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। মণিরত্নম বরাবরই ঐশ্বরিয়ার প্রিয় পরিচালক। এই পরিচালকের বহু ছবিতেই তাঁকে দেখা গেছে। তার মধ্যে কয়েকটি ‘ইরুভার’, ‘গুরু’, ‘রাবণ’ আর এবার ‘পোন্নিয়্যান সেলভান’।

এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। যার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। পেজুভুরের রানি নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও অভিনয় করেছেন ঐশ্বরিয়া। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে ‘পোন্নিয়্যান সেলভান’ ছবিটি তৈরি করেছেন মণিরত্নম। উপন্যাসভিত্তিক এই কাহিনি মূলত গড়ে উঠেছে চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার গল্প নিয়ে।

সাবেক বিশ্বসুন্দরী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বিক্রম, জয়রাম রবি, কার্তি, তৃষা, শোভিতা ধূলিপালা প্রমুখ। ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..