সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা ইসরায়েলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১২:১৪:৪৪ |

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার প্রাণ গেছে দুই জনের। এছাড়াও আহত হয়েছেন আরও সাত জন। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সোমবার (৩ নভেম্বর) দেশটির দুয়াইর এবং আইতা আল-শাব শহর লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোড়ে আইডিএফ। হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ আলি হাদিদকে হত্যার দাবি করেছে আইডিএফ। হাদিদের বিরুদ্ধে পুনরায় সন্ত্রাসী অবকাঠামো তৈরির চেষ্টার অভিযোগ তেল আবিবের।

হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযান জোরদারের হুমকির ঠিক একদিনের মাথায় চালানো হয়েছে এই আগ্রাসন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজের হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..