✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পিছিয়ে গেল আলিয়ার ‘আলফা’ মুক্তির তারিখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১১:৩৪:৫২ |

ইয়াশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’র মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ এপ্রিল। প্রযোজনা সংস্থাটি জানিয়েছে, ছবিটির ভিএফএক্স কাজ শেষ করতে আরও কিছুটা সময় প্রয়োজন, যাতে দর্শকদের সামনে এটি সর্বোচ্চ ভিজ্যুয়াল মানে উপস্থাপন করা যায়। আলিয়া ভাটের সঙ্গে ছবিতে আরও অভিনয় করেছেন শর্বরি ওয়াঘ, অনিল কাপুর ও ববি দেওল।

অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমায় আলিয়া ও শর্বরি মুখোমুখি হবেন ববির সঙ্গে এক তীব্র সংঘর্ষে। ছবিটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হচ্ছে।

ওয়াইআরএফের এক মুখপাত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছেন, ‘আলফা আমাদের জন্য অত্যন্ত বিশেষ একটি প্রকল্প। আমরা ছবিটিকে সবচেয়ে সিনেম্যাটিকভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। তাই ভিএফএক্সের কাজ প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছে। আমরা চাই, ছবিটি যেন এক অনন্য থিয়েট্রিকাল অভিজ্ঞতা হয়। তাই ছবির মুক্তির তারিখ ২০২৬ সালের ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।’

 

‘আলফা’ ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে একদম নতুন অ্যাকশন অবতারে। এটি তার প্রথম ইয়াশ রাজ ফিল্মস প্রযোজনা এবং এর মাধ্যমেই তিনি যোগ দিচ্ছেন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে, যেখানে আগেই যুক্ত আছেন বলিউডের বড় তারকারা।

 
 

এটি ভারতের প্রথম নারী নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ অ্যাকশন চলচ্চিত্র, যেখানে আলিয়া ও শর্বরি এমন কিছু করবেন, যা ভারতীয় দর্শক আগে কখনো বড় পর্দায় দেখেননি। সিনেমাটি পরিচালনা করেছেন শিভ রাওয়ালি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..