সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় আক্রান্ত হলেন কুশল পেরেরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৬, | ০৯:১৬:৪৭ |

গত জুনে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেন পেরেরা। কাঁধের চোট নিয়ে জুলাইয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি তার। তবে চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময়ে করোনার দুঃসংবাদ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার টপঅর্ডার ব্যাটসম্যান কুশল পেরেরা। আজ (সোমবার) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে এই খবর।

করোনা আক্রান্ত হওয়ায় কুশল পেরেরাকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে তিনি ছিটকে গেছেন, এখনই তেমনটা বলে দেয়া যাচ্ছে না।

২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল, শেষ ম্যাচ ১৪ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য আগামী ২৫ আগস্ট বায়ো-সিকিউর বাবলে ঢুকবে শ্রীলঙ্কা দল। তাই আশা করা যাচ্ছে, আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরলে কুশল সেই বাবলে ঢুকে যেতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..