সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশকে আরো ১০ লাখ টিকা উপহার পাঠাচ্ছে চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১২, | ০৬:১৮:৩৩ |

চীনে থেকে আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। এ টিকাগুলো উপহার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে চীন। আজ বৃহস্পতিবার ঢাকায় চীন দূতাবাস এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও বাংলাদেশকে উপহার হিসেবে টিকা পাঠায় চীন। 

চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সিনোফার্মের আরো ১০ লাখ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। চীনা শহর তিয়ানজিনে এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এ টিকাগুলো বাংলাদেশকে দেওয়া হচ্ছে উপহার হিসেবে।

এর আগে গতকাল বুধবার কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনা টিকা বাংলাদেশে আসে। বেইজিং থেকে বুধবার এমিরেটসের বিমান দিয়ে দোহা হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসে। মঙ্গলবার আসে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..