✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জীবন নরক হয়ে উঠতে পারে: শেহনাজ গিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৩, | ১৩:৩৩:৫৫ |
ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের নাকি বিয়ের প্রতি এক অদ্ভুত অনীহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন থেকে বিয়ে করতে না চাওয়ার কারণ জানিয়েছেন। তার মতে, বিয়ে সঠিক না হলে নারীর জীবন 'নরক' হয়ে উঠতে পারে।
 
 
 
 
বর্তমানে বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রী শেহনাজের। যদিও ভবিষ্যতে কী হবে, সে বিষয়ে এখনই কিছু বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। 'বিগ বস ১৩'-এর অন্যতম জনপ্রিয় মুখ শেহনাজ।
 
 
 
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক ছিল একসময় বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়। সিদ্ধার্থের অকালমৃত্যুর পর অনেকে এখনও মনে করেন, সেই শোকের কারণেই হয়তো নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন না এই অভিনেত্রী।
 
 
এমনকি বিয়ে নিয়ে তার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলেও ধারণা ভক্তদের। শেহনাজের কথায়, ‘ব্যক্তিগত জীবনেও সিনেমার মতোই ঘটনা। বাবা-মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার পরে তুমি তোমার গোটা জীবন একটা ছেলের জন্য উৎসর্গ করছো।’
 
 
তিনি বলেন, ‘তুমি তার জন্য সবকিছু করছো। এটা খুব বড় সিদ্ধান্ত। তবে বিয়ে ঠিকঠাক না হলে খুব বড় প্রভাব পরে একজন নারীর জীবনে। নরক হয়ে উঠতে পারে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..