✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ মমতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৯, | ১১:১১:৫৫ |

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় তৃণমূলের নেতা-নেত্রীদের ওপর হামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে। আজ সোমবার এসএসকেএম থেকে এ অভিযোগ করেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিশ্বাস করি, এ সবই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে। তা না হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস হতে পারে না।

ত্রিপুরায় আহত তৃণমূল নেতাকর্মীদের দেখতে আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এসএমকেএম হাসপাতালে পৌঁছেন মমতা। তার সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

হাসপাতালে পৌঁছে মমতা সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন ত্রিপুরায় আহত সুদীপ-জয়ারা। মিনিট ১৫ হাসপাতালে ছিলেন মমতা।

উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রনেতা সুদীপের মাথায় আঘাত রয়েছে। এখনো মারের চোটে গাল লাল হয়ে রয়েছে জয়ার।

মমতা আরো বলেন, তাদের ওপর পাথর মারা হয়েছে। গুলি চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপর ৩৬ ঘণ্টা কোনো চিকিৎসা হয়নি। এমনকি পানিও দেওয়া হয়নি। পুলিশের সামনেই এই হামলা হয়েছে।

মমতার অভিযোগ, যারা অত্যাচার করল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না।
সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..