✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মো.ইউসুফ আলী, নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৯, | ০৯:৫১:২২ |

মো.ইউসুফ আলী, নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ- করোনা মহামারীর সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া সাধারণ মানুষেদের পাশে দাড়িয়ে দুইদিন ব্যাপী বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি(কে.এইচ.আর.ডিএস)নামক একটি সেবাসংস্থা।

আড়ং ঢাকা রোটারী ক্লাব এর সৌজন্যে কেরানীগঞ্জ রোটারী ফুড ব্যাংক এর ব্যানারে গতকাল ৮ আগষ্ট রবিবার ও আজ ৯ আগষ্ট সোমবার আগানগর নিউগুলশান সিনেমা হলের সামনে অন্তত ৫শতাধিক লোকের মাঝে দুপুরের খাবার বিতরন করেন এ সেবা সংস্থাটি।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি ও কেরানীগঞ্জ মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নিবার্হী কর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানার নেতৃত্বে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,খন্দকার ফজিলাতুন্নেছা,চঞ্চলা বর্মন, বিনা রাজবংশী, আফরোজা ইকবাল প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..