✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকার এসপির বাংলোয় গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৬, | ০৬:০৭:৫১ |

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) কাজী মারুফ হোসেন সরদারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মো. মেহেদী হাসান (২১) নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে ঢাকার এসপির বাসভবনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- কনস্টেবল মেহেদী হাসান তার নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত মেহেদী টাঙ্গাইলের ঘাটাইল থানার আনেহলা গ্রামের আব্দুল হানিফের ছেলে। তার কনস্টেবল নম্বর-১৩২৫।

গুলিবিদ্ধ অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছালাম।

তিনি বলেন, ‘মেহেদী ঢাকা জেলার এসপি স্যারের বাংলোয় ডিউটি করছিলেন। ডিউটিরত অবস্থায় বিকেল ৪টার দিকে তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে নিজের থুতনির নিচে গুলি চালান। গুলি তার মাথার উপরের দিক দিয়ে বের হয়ে গেছে।’

এসআই ছালাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

‘মেহেদী কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি তদন্তের পর জানা যাবে’ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান বলেন, ‘বাংলোতে গার্ডের জন্য নির্ধারিত কক্ষে এ ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার শিফটে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বা দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..