সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০১, | ১৩:২৩:৫৮ |

ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভেনেজুয়েলার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সামরিক মহড়া এবং মার্কিন বাহিনীর সশস্ত্র উপস্থিতি বৃদ্ধির পরও এই মন্তব্য এলো ট্রাম্পের পক্ষ থেকে।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেকোনো মুহূর্তে এই হামলা হতে পারে বলে জানানো হয়। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবিরোধী অভিযান শুরু করে ওয়াশিংটন। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে ১৫টি নৌযান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..