✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-০৫, | ১২:২৩:১০ |
কায় জাতীয় প্রেস ক্লাবে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়, তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

একটি কোম্পানির কাছ থেকে পাওনা কোটি টাকা না পেয়ে ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী, সোমবার বিকাল ৫টার দিকে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। শোয়া অবস্থায় তার গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। তবে ততক্ষণে তার গায়ের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।

গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের পর তারা লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবেন দাফন করার জন্য।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..