✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সানিয়া উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-০৫, | ১২:২১:১২ |

ক্যারিয়ারের শেষ উইম্বলডন খেলতে নেমেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি ও তাঁর সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিক। চতুর্থ বাছাই জুটিকে হারিয়েছেন তাঁরা।

ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া। প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিপক্ষে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা।

সেমিফাইনালে সানিয়াদের প্রতিপক্ষ হবে সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..