✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শ্রীলঙ্কাকে আইএমএফ’র সহায়তার আগে আইনের শাসন বিবেচ্য: মার্কিন সিনেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-০৩, | ১১:২১:১৩ |

যুক্তরাষ্ট্র সিনেটের ফরেন রিলেশন কমিটি বলেছে যে, শ্রীলঙ্কার সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর যে কোনো চুক্তি করার আগে অবশ্যই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, শক্তিশালী দুর্নীতিবিরোধী পদক্ষেপ এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিনেটের ফরেন রিলেশন কমিটির এক পোস্টে লেখা হয়েছেঃ

“শ্রীলঙ্কার সাথে যেকোন আইএমএফ এর চুক্তি অবশ্যই শ্রীলঙ্কান কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, শক্তিশালী দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে বিবেচনায় নিয়ে করতে হবে। এ ধরনের কঠিন সব সংস্কার ব্যাতীত শ্রীলঙ্কা আরও অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং অনিয়ন্ত্রিত ঋণের শিকার হতে পারে।”

উল্লেখ্য, আইএমএফ এর একটি প্রতিনিধি দল সম্প্রতি শ্রীলঙ্কা সফর শেষ করেছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সাথে অর্থনৈতিক নীতি এবং সংস্কার নিয়ে তাদের গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে ওই প্রতিনিধি দল নিশ্চিত করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..