✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৬, | ০৯:১৫:৫৯ |

করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তারা। এক দিনের হিসাবে এটি এ যাবৎকালের সর্বোচ্চ।

৩০ জনের ১৬ জন মারা গেছে করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ জন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৬ আগস্ট)  সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া  করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭ জন।

ডা. মহিউদ্দিন বলেন, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বেড়েছে। দেখা দিয়েছে শয্যাসংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২৩ জনসহ মোট ৫২৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৭১১টি নমুনা পরীক্ষা করে নতুন ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.৫ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..