✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হেলেনার দুই সহযোগীর তিন দিনের রিমান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৪, | ১২:৩৯:৩০ |

রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো.আল হেলাল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিন দিন করে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে গ্রেপ্তার করে র‍্যাব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..