✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পাকিস্তানের আম উপহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৩, | ০৬:৫৯:৩৯ |

পাকিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠানো হয়েছে।

সোমবার (২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে গত ২২ জুলাই সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আমগুলো কোরবানির ঈদের দিনে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নেপাল ও মালদ্বীপের নেতাদের আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..