সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

এবার ২০ দলীয় জোট ছাড়লো জমিয়তে উলামায়ে ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৪, | ০৬:১১:০০ |

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। বুধবার (১৪ জুলাই) দুপুরে পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

তিনি বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না। এসময় জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

জোট ছাড়ার কারণ প্রসঙ্গে মাওলানা জাকারিয়া বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।
এছাড়া সংবাদ সম্মেলনে মাদ্রাসা খুলে দেওয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।

জমিয়তে উলামায়ে ইসলামের দুটি অংশ। একটি অংশের নেতৃত্বে ছিলেন প্রয়াত নূর হোসাইন কাসেমী। অপর অংশের নেতৃত্বে ছিলেন প্রয়াত মুফতি ওয়াক্কাস।
নূর হোসাইন কাসেমীর অংশ ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিলেও মুফতি ওয়াক্কাসের অনুসারীরা এখনো কোনো ঘোষণা দেননি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..