সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইসরায়েলি নৃশংসতায় তুরস্ক চুপ থাকবে না : এরদোয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১১, | ০৫:৪৩:০৫ |

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ফিলিস্তিনিদের ওপর হওয়া ইসরায়েলের নৃশংসতা নিয়ে কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ইস্তানবুলের বাহাদেটিন প্যাভিলিয়নে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যতদিন অঞ্চলটিতে ইসরায়েলি নীতি বজায় থাকবে ততদিন পর্যন্ত চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর এ নিয়ে তুরস্ক কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। বৈঠকে উভয় প্রেসিডেন্ট আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দীর্ঘস্থায়ী এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু, যোগাযোগ অধিদপ্তরের পরিচালক ফাহেরেটিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান।

সূত্র: আনাদেলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..