সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে বাইডেনের মনোনয়ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১০, | ০৫:৩৩:০০ |

শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চারটি দেশে চারজন রাষ্ট্রদূত মনোনয়নের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এরা হলেন, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার এবং বাংলাদেশের জন্য পিটার হাস। পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে কাজ করছেন। তাঁর কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন/ কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজীর পাশাপাশি হাস ফরাসী ও জার্মান ভাষায় দক্ষ। যুক্তরাষ্ট্র সেনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

                                              (সূত্র- ভিওএ)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..