✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফোন করলেই বাড়ি আসছে অক্সিজেন সিলিন্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৭, | ০৫:০০:৫১ |

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীদের ফোন পেলেই বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হচ্ছে। মঙ্গলবার (০৬ জুলাই) বিকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা ও করোনায় মৃত ব্যক্তির মৃতদেহ দাফন কার্যক্রমে সহযোগীতা করার এ উদ্যোগ গ্রহণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। আর্ত মানবতার সেবায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি।

শহরের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা জাকির হোসেন, তফসির, মিজানুর রহমান প্রমুখ।

যুবলীগের নির্ধারিত স্বেচ্ছাসেবীদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় উপকরণ বিতরণ করা হয়।

জেলা যুবলীগ সভাপতি সালাহ্ উদ্দিন টিপু বলেন, করোনা মহামারির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে সকল সেবা কার্যক্রম নিয়ে দাঁড়ানোর প্রত্যয়ে আমাদের এই উদ্যোগ। মহামারির শুরু থেকেই যুবলীগ কর্মীরা নিজস্ব অর্থায়নে অসহায়দের সাহায্যার্থে বিভিন্নভাবে তৎপর রয়েছে।

লকডাউনের এই সময়ে গত কয়েকদিন থেকে অভুক্ত মানুষকে এক বেলা খাবার সহযোগীতা দিতে জেলা শহরের দলীয় কাযালয় থেকে যুবলীগ কর্মীরা রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..