সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশে টিকা উৎপাদনে কাজ করছে চীনা কম্পানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৬, | ০৪:৫২:২২ |

বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে চীনা কম্পানিগুলো কাজ করছে বলে জানিয়েছন ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান।

মঙ্গলবার (০৬ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

চীনা মিশন উপ-প্রধান লিখেছেন, এখন পর্যন্ত প্রায় ১০০ টি দেশে টিকা সরবরাহ করেছে চীন। পাশাপাশি কোভ্যাক্স কার্যক্রমে এক কোটি ডোজের প্রথম ব্যাচ টিকা সরবরাহ দেবে চীন। উন্নয়নশীল অনেক দেশ করোনার প্রথম ব্যাচ টিকা হিসেবে চীনের টিকা পেয়েছে। উন্নয়নশীল অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণা, উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে টিকা উৎপাদনের জন্য কাজ করছে চীন।

চীন বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে টিকা উৎপাদন এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করেছে।

চীনের টিকাগুলো এরই মধ্যে ব্যাপকভাবে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথেষ্ট সুনাম অর্জন করেছে চীনের টিকাগুলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..