✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত: নিহত কমপক্ষে ১৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৪, | ০৪:১৮:৩১ |

ফিলিপাইন বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অনলাইন সিএনএন বলছে, রোববার দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সি-১৩০ নামের সামরিক বিমানটি মিন্দানাওয়ের কাগায়ান ডি ওরো থেকে সেনাদের নিয়ে সুলু প্রদেশে যাচ্ছিল। সশস্ত্র বাহিনীর প্রধান সিরিলিতো সোবেজানা বলেছেন, বিমানটি জোলো দ্বীপে রানওয়েতে অবতরণ করতে ব্যর্থ হয়। ফলে তা পাতিকুল নামের একটি গ্রামে বিধ্বস্ত হয়। স্থানীয় টিভিতে ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ও ঘটনাস্থল থেকে ঘন কালো ধোয়া উপরে উঠে যাওয়া দেখানো হচ্ছে। সিরিলিতো সোবেজানা বলেছেন, কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে জোলোতে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই বিমানে ৯২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ছিলেন তিনজন পাইলট ও ৫ জন ক্রু। বাকিরা সবাই সেনাবাহিনীর সদস্য। তারা দায়িত্ব পালনে যাচ্ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা বলেছেন, উদ্ধার তৎপরতায় কমপক্ষে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..