✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় গণকবরে প্রিয়জনদের খুঁজে পাওয়ার চেষ্টা করছে ফিলিস্তিনিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ১৩:২৬:২৩ |

গাজা বেশ কয়েকটি গণকবরে তাদের প্রিয়জনদের খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। নিহতদের পরিচয় শনাক্ত করা দারুণ কঠিন হয়ে পড়েছে। কারণ বহু মৃতদেহ অজ্ঞাত এবং পরিচিতি চিহ্নও ক্ষয়প্রাপ্ত।

 

স্থানীয়রা জানাচ্ছেন, হতাহতদের পরিবারের জন্য এটি এক ভয়াবহ ও মানসিকভাবে কষ্টদায়ক পরিস্থিতি। জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তা এবং দ্রুত উদ্ধার ও শনাক্তকরণের প্রয়োজন রয়েছে।

এদিকে, গাজার আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছেন, গাজায় ৭০ হাজারের বেশি মানুষ 'হেপাটাইটিস সি' রোগে ভুগছেন এবং তাদের জরুরি ভিত্তিতে গাজা স্ট্রিপের বাইরে চিকিৎসা নেয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, 'গাজায় মহামারীজনিত রোগের বিস্তার রোধ করতে অবিলম্বে সীমান্ত পথসমূহ খুলে দেয়ার দাবি জানাচ্ছি।'

সূত্র: আল জাজিরা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..