সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাঙ্গেরির স্বপ্নভঙ্গ, নকআউটে জার্মানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-২৪, | ১০:৫৩:১৮ |

তিন বড় দলের সঙ্গে ‘এফ’ গ্রুপে পড়ে যেন অথৈ সমুদ্রে পড়েছিল হাঙ্গেরি। তবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই বুক চিতিয়ে লড়াই করেছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিয়ে চমক দেখায়। বুধবার রাতে জার্মানির বিপক্ষেও দেখিয়েছে চমক। দুইবার এগিয়েও গিয়েছিল হাঙ্গেরি। তবে বদলি খেলোয়াড় লিওন গোরেৎজকায় চূর্ণ হয়ে গেছে হাঙ্গেরিয়ানদের হৃদয়। জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করে বিদায় নিয়েছে হাঙ্গেরি। শেষ ষোলোয় জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচের শুরুতে ১১ মিনিটের মাথায় অ্যাডাম সলই এগিয়ে দেন হাঙ্গেরিকে। শুরুর দিকে হাঙ্গেরির সাথে পেরে উঠছিল না জার্মানি। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল হাঙ্গেরি। কিন্তু পরের মিনিটে তিনবারের চ্যাম্পিয়নরা ম্যাচে সমতা ফিরিয়ে আনে। হাভার্টজ লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন।

ম্যাচের ৬৮মিনিটে সাফেরের গোলে আবারও এগিয়ে যায় হাঙ্গেরি। তিন পয়েন্টের স্বপ্ন আবারও দেখতে শুরু করে তারা। ৮৩ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন রেখে ম্যাচ এগোতে থাকে। ঠিক ৮৪ মিনিটে হাঙ্গেরিকে হতাশ করে দিয়ে জার্মানি দ্বিতীয় গোল করে। বদলি নেমে লিওন গোরেৎজকার লক্ষ্যভেদ করে দলের হার এড়ান। সেইসঙ্গে শেষ ষোলোতে উঠাও নিশ্চিত করেন। এরই সাথে হাঙ্গেরির স্বপ্নও ভঙ্গ হয়। বিদায় নিতে হয়েছে তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..