সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১১, | ০৫:০০:৩৩ |

শ্বাসকষ্টের কারণে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে। আশার খবর, ভালো আছেন তিনি। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বাড়ি ফিরেছেন দিলীপ কুমার। ৯৮ বছরের অভিনেতাকে হিন্দুজা হাসপাতালে গত রবিবার ভোরে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের একটি দল দেখাশোনা করছিল অভিনেতাকে। এই চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন কার্ডিওলজিস্ট ডক্টর নীতিন গোখালে এবং পালমোনোলজিস্ট ডক্টর জালিল পার্কার। দিলীপ কুমারদের পারিবারিক বন্ধু ফৈজল ফারুকি দিলীক কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে অভিনেতার বাড়ি ফিরে যাওয়ার খবর শেয়ার করেছেন।

সেখানেই ফ্যানেদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে উল্লেখ করেছেন হাসপাতালের চিকিৎসকদেরও। ফৈজল ফারুকি লিখেছেন, আপনাদের ভালোবাসা ও প্রার্থনার ফলে দিলীপ সাব বাড়ি ফিরছেন। ঈশ্বরের অসীম কৃপা এবং ডক্টর গোখালে, পার্কার, ডক্টর অরুণ শাহ ও হিন্দুজা হাসপাতালের গোটা দলের সহযোগিতা ছাড়া এ সম্ভব ছিল না। হাসপাতালে ভর্তির আগে থেকেই ৯৮ বছরের অভিনেতার বয়স জনিত সমস্যা ছিল। অনেক দিন ধরেই ভুগছেন তিনি। করোনার সময় তাকে পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন স্ত্রী সায়রা বানু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..