✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১০, | ০৪:৪৭:৪৯ |

ভারতের মুম্বাইয়ে একটি দোতলা আবাসিক ভবন ধসে আট শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে নগরীর মালাদ এলাকায় একটি বস্তিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) কাছে আরেকটি জরাজীর্ণ তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিচ্ছে। উদ্ধারকারী দলগুলোর সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা। তাদের নিকটবর্তী কানদিভালির হাসপাতালে নেওয়া হচ্ছে।

হাসপাতালটির একজন চিকিৎসক বলেন, ১৮ জনের আহত হওয়ার তথ্য জানা গেছে। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..