✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গ্যালারী হামিদুজ্জামানে চলছে যৌথ প্রদর্শনী "ছকের বাইরে জীবন"

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৭, | ১০:৩৮:৫৭ |

পেইন্টিং থেকে ভাস্কর্য, আবার ভাস্কর্য থেকে পেইন্টিংয়ে তার শিল্পযাত্রা। কঠিন পাথর বা ধাতবে মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকা অবয়বগুলো জলরঙের জাদুতে মূর্ছনা ছড়ায়। আর এখানেই প্রয়াত শিল্পী হামিদুজ্জামান খান স্যার হয়ে উঠেছিলেন অনন্য।

তারই স্মরণে মেট্রো গ্রুপের অর্থানুকুল্যে তাদের জমি ও স্থাপনায় স্থাপিত হয়েছে গ্যালারী হামিদুজ্জামান। নাম প্রস্তাব করেন হামিদুজ্জামান খানের অন্যতম প্রিয় শিক্ষার্থী স্থপতি ভাস্কর নান্জম। এই নামকরণ ভাস্কর হামিদুজ্জামানের সহধর্মিণী শিল্পী আইভি জামান, তাঁদের দু’সন্তান এবং শিল্প শুভানুধ্যায়ীগণ কর্তৃক সমাদৃত হয়। স্থপতি ভাস্কর নান্জমের নিজের প্রতিষ্ঠান গ্রিন-এক্সিম গ্লোবাল লিমিটেড মেট্রো গ্রুপের পক্ষে গ্যালারী নির্মাণে মূল ভূমিকা পালন করে। ধানমণ্ডী ২ নম্বর সড়কে ৩৩ নম্বর বাড়িতে অবস্থিত গ্যালারীটি।

 

এখানেই শুরু হয়েছে প্রয়াত ভাস্কর হামিদুজ্জামান খান আর তার স্ত্রী শিল্পী আইভি জামানের যৌথ প্রদর্শনী "ছকের বাইরে জীবন" (Larger Than Life)। এটি যেন ভাস্কর হামিদুজ্জামান খানের কাজের ধারার কথাই বলে। যেমনটা তিনি নিজ সমাজে প্রচলিত কাজের ধারার বাইরের নিজ স্বকীয় ধারার প্রবণতাকে গড়ে তুলেছেন। প্রতিনিয়ত নিজের গন্ডি ছাড়িয়ে নতুন দিগন্তে পৌঁছেছেন তিনি। সে অর্থে তার প্রতি শ্রদ্ধার্ঘ্যের নাম "ছকের বাইরে জীবন" (Larger Than Life) ।

ভাস্কর হামিদুজ্জামান সারা পৃথিবীর যা কিছু ভালো মনে করেছেন, তাকে আত্মীকরণ শেষে স্থানীয় সংস্কৃতির ধারায় পুনর্নিমার্ণ করেছেন। অবশ্য ”ছকের বাইরে জীবন” তার খণ্ডাংশই উপস্থাপন করবে, সীমিত পরিসরে, উদ্যোগের আতিশয্যে।

গ্যালারী হামিদুজ্জামানের প্রথম প্রদর্শনী ”ছকের বাইরে জীবন” চলবে বৃহস্পতিবার নভেম্বর ৬ পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে দর্শনার্থীদের জন্য সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত। ভাস্কর হামিদুজ্জামানের ঘর ও বাইরের ভাস্কর্য ও চিত্রকর্ম এখন থেকে অত্র গ্যালারী হামিদুজ্জামান থেকে সংগ্রহ করা যাবে। শিল্পী হামিদুজ্জামানের সর্বশেষ অসমাপ্ত কাজও রাখা হয়েছে প্রদর্শনীতে, যা আমাদের নানান চলমান অসমাপ্ত গল্পের কথা বলে। মাস-ব্যাপী প্রদর্শনীতে নানান মাধ্যমের প্রায় পঞ্চাশটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ঘরের ও বাইরের ধাতব ভাস্কর্য ছাড়াও জলরঙ, তেল রং, এক্রিলিক মাধ্যমে কাজগুলো করা, কাগজ ও ক্যানভাসে, যেগুলো আগ্রহীগণ সংগ্রহও করতে পারবেন। ভাস্কর্য আছে লোহা, পেইন্টেড মেটাল, পিতলের।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..