✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ধূমপান বর্জনের শপথ নিলেন পরিবহন শ্রমিকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৭, | ০৮:১৯:২৪ |

ধূমপান বর্জনের শপথ নিয়েছেন রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা। মাদকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে অফিসার্স ক্লাব মুক্ত মঞ্চে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শ্রমিকদের শপথবাক্য পাঠ করান।

এসময় তাদের হাতে পুষ্টিকর খাদ্য দুধ, ডিম, মাংস তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগম ধূমপায়ীদের উদ্দেশ্যে বলেন, একজন ধূমপায়ীর ৩০ থেকে ৪০ টাকা দৈনিক খরচ হয়। সেটা দিয়ে আপনি ক্ষতি ছাড়া কিছুই পাচ্ছেন না। কিন্তু সেই টাকা দিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য পুষ্টিকর খাদ্য কিনতে পারবেন।আমরা সেটাই বোঝানোর জন্য আপনাদেরকে পুষ্টিকর খাবার দিচ্ছি।এই করোনা পরিস্থিতিতে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরী। আজকে যে শপথ আপনারা নিলেন সেটা প্রতিপালন করে অবশ্যই আপনারা সুস্থ থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত পরিবহন শ্রমিক রাজবাড়ীর লক্ষীকোল গ্রামের বাসিন্দা হাতেম সরদার জানান, তিনি ৪৫ বছর ধূমপান করেছেন। এতে তার ক্ষতিই হয়েছে। তিনি আর ধূমপান করবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..