সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৭, | ০৮:১৫:৩২ |

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। পদোন্নতির পর তাকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের দায়িত্ব দেয়া হয়।

নজরুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও অফিসের পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..