✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশকে ৭০ লাখ টিকা দিচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৪, | ০৬:৩৮:২৮ |

বাংলাদেশসহ বিভিন্ন দেশকে টিকা সরবরাহ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জুনের মধ্যে মোট আট কোটি ডোজ টিকা সরবরাহ করবে দেশটি। এর মধ্যে প্রথম দফায় বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে পাঠানো হচ্ছে ৭০ লাখ ডোজ। বৃহস্পতিবার টিকা বিতরণের এই রূপরেখা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের।

বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা এর আগে ছয় কোটি ডোজ টিকা সরবরাহের ঘোষণা দিলেও এখন তা বাড়িয়ে আট কোটি করা হচ্ছে। এ মধ্যে প্রথমেই পাঠানো হবে আড়াই কোটি ডোজ। এশিয়ার দেশগুলোর জন্য বরাদ্দ ৭০ লাখ টিকা বাংলাদেশ ছাড়াও পাবে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, পাপুয়া নিউগিনি, তাইওয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এসব টিকা পাঠানো প্রক্রিয়াধীন বলে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে।

কোন দেশকে কত টিকা দেওয়া হবে তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে শুরুতে এক একটা দেশ সর্বোচ্চ চার-পাঁচ লাখ ডোজ পেতে পারে। যুক্তরাষ্ট্র দেবে জনসন অ্যান্ড জনসন, মডার্না ও ফাইজার-বায়োএনটেকের টিকা। এই তিনটি টিকাই জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সংশ্নিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে অস্কফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ ডোজ টিকা চেয়েছিল। কিন্তু প্রথম দফায় এ টিকা দেওয়া হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্র সরকার এখনও এ টিকাটির অনুমোদন দেয়নি। দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি টিকা পড়ে আছে। বাংলাদেশে অপফোর্ডের টিকা গ্রহণকারী প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ একই টিকার দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত সরকার টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..