সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঘাটতি পূরণে আমরা ধারদেনা করব : পরিকল্পনামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৪, | ০৬:৩৭:০১ |

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ঘাটতি পূরণে আমরা ধারদেনা করব। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। সবাই আমাদের ধার দিতে চায়। শুক্রবার (৪ জুন) ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা বিদেশিদের কাছে ধার নিলেও নিয়মিতভাবে পরিশোধ করছি। ঋণ পরিশোধের রেকর্ডও আমাদের ভালো। আমরা ধার নিয়ে খেয়ে ফেলি না, দেশের জন্য কাজে লাগাই। বাজেট ব্যয়ের অর্থের সংস্থান প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আপনারা সবাই জানেন, টাকা কোথা থেকে আসে- এটা চিরাচরিত প্রথা। বাজেটের অর্থ হয় অভ্যন্তরীণ খাত অথবা বিদেশ থেকে ধার নিতে হবে। এসব ক্ষেত্রে আমাদের সুনাম ভালো, ওভারঅল ভালো করেছি।

বাজেটে ঘাটতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা উন্নয়নশীল দেশ, বাজেটে ঘাটতি হবেই। আমরা সবাই একটা অনুমানের জগতে আছি। গত ১০ বছরের বাজেটে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখেছি। অর্থের কোনো সমস্যা হবে না। কভিডের মধ্যেও মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..